আবু খালেদ পাঠান পুরস্কার পেলেন আবিদ আনোয়ার ও মাসুম মাহমুদ

এ বছর ‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার’ পেয়েছেন কবি আবিদ আনোয়ার এবং শিশুসাহিত্যিক মাসুম মাহমুদছবি: সংগৃহীত

এবার আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি আবিদ আনোয়ার ও শিশুসাহিত্যিক মাসুম মাহমুদ। গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। কিশোরগঞ্জের ‘আবু খালেদ পাঠান ফাউন্ডেশন’-এর উদ্যোগে তৃতীয়বারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের সভাপতি নায়লা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ফরিদ কবির এবং সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরস্কার প্রদান কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরগঞ্জের কবি-সাহিত্যিকদের উৎসাহ দিতে এবং সমাজ বিনির্মাণে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে প্রথম ও দ্বিতীয় আয়োজনে চারজন লেখক ও শিল্পীকে এ পুরস্কার প্রদান করা হয়েছিল।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]