কেশবপুরে খেলাঘর আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
যশোরের কেশবপুরে খেলাঘর আসরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২ মে ২০২৬) প্রাথমিক শিক্ষক মিলনায়তনে কেশবপুর খেলাঘর আসরের আয়োজনে যশোর লিবার্টি গ্যালারী, কেশবপুরের সৌজন্যে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক মাহাবুব রহমান টুলুর সভাপতিত্বে ও খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক মানব মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টামণ্ডলীর সদস্য এ এইচ এম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর সিদ্দিক, কেশবপুর খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মজিত (বড়ভাই), খেলাঘর আসরের সহসভাপতি তাপস মজুমদার, খেলাঘর আসরের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, রাজনগর বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম মোদক, খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পরিষদের সদস্যসচিব শহিদুল ইসলাম, খেলাঘর আসরের উপদেষ্টামণ্ডলীর সদস্য রণজিত দাস, শিক্ষার্থী আনিকা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক মাহাবুব রহমান টুলু। অনুষ্ঠান শেষে এ এইচ এম নজরুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগীত প্রতিযোগিতায় শুভেচ্ছা পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথিরা।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]