জীবন ক্যানভাসের দ্বিতীয় বর্ষপূর্তি, গুণীজন সংবর্ধনা ও আলোর দিগন্তের মোড়ক উন্মোচন
জীবন ক্যানভাস সাহিত্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, গুণীজন সংবর্ধনা ও ত্রৈমাসিক আলোর দিগন্ত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান প্রবীণ কবি আব্বাস আবুল কালাম আজাদের সভাপতিত্বে গত শুক্রবার ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ (১৫ মে ২০২৬) বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট চলচিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ হুমায়ুন কবীর বুলবুল, অধ্যাপক আবু সাঈদ তুলু ও ব্যারিস্টার ফাহমিদা আক্তার। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠাতা অ্যাডমিন মোহাম্মদ হোসেন বাবুল, সহপ্রতিষ্ঠাতা ও আলোর দিগন্তের সম্পাদক শরীফ উদ্দিন তুহিন।
মে দিবস ও ১ বৈশাখ উপলক্ষে আয়োজিত কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সম্মাননা দেওয়া হয় কবি পারভেজ শিশির, কবি রকিব লিখন ও কবি মাহবুবুর রহমান টুলু এবং বিশেষ পুরস্কার দেওয়া হয় শিশু শিল্পী আহনাফ ও আফিজাকে। সংগীত পরিবেশন করেন শাদী সাগর ও ছায়া কর্মকার।
নাগরিক সংবাদ–এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]