পাঠকের ছবি

১ / ১১
ঈদের ছুটিতে মানুষ ছুটছে গ্রামের বাড়িতে। ঈদের আগের দিনে ফাঁকা রাজধানী ঢাকা। ছবিটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে তোলা
ছবি: আবু সাঈদ
২ / ১১
লাল হয়ে ফুটে থাকা কৃষ্ণচূড়া ফুলগুলো যেন বিদ্যালয়ের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছে। ছবিটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল পদুয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সম্প্রতি তোলা
ছবি: রবিউল হোসাইন রাজু
৩ / ১১
৩৫টি পরিবারকে রমজানের প্রতিদিন একবেলার ইফতারসহ একবেলার খাবার বিতরণ করছে বগুড়ার সোনাতলার অন্যতম জাগরণী সংগঠন আলোর প্রদীপ। ছবিটি আলোর প্রদীপ সংগঠন চত্বর থেকে তোলা
ছবি: সাজেদুর আবেদীন শান্ত
৪ / ১১
দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠ‌ান বন্ধ থাকায় চির‌চেনা বিদ্যাপীঠ অচেনা হ‌য়ে যা‌চ্ছে। এলেমাবাদ ছা‌লে‌হিয়া দা‌খিল মাদ্রাসা, গলা‌চিপা, পটুয়াখালী। ছবিটি সম্প্রতি তোলা
ছ‌বি: এবি আরিফ
৫ / ১১
অদম্য শৈশবে শিশু জাল হাতে মাছ ধরতে যাচ্ছে। ছবিটি সম্প্রতি রংপুরের জয়পুর থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৬ / ১১
রাত ১০টা, বুধবার। রাজধানীর উত্তর বাড্ডা পেট্রলপাম্প। ছোট ট্রাকে চড়ে ঈদযাত্রায় জ্বালানি নিতে যাত্রাবিরতি
ছবি: মো. আল-আমিন মাসুদ
৭ / ১১
বিভিন্ন রোগ আর পোকার আক্রমণে গাঢ় হলুদ বর্ণ ধারণ করে নষ্ট হচ্ছে ঔষধি গুণসম্পন্ন ফল জাতীয় সবজি করলা। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান লিখন
৮ / ১১
কৃষকের নতুন ধান উঠানো জমিতে পাতিহাঁসগুলো পড়ে থাকা ধান খাচ্ছে। ছবিটি ১ মে রংপুরের পীরগঞ্জ উপজেলার নখার পাড়া গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৯ / ১১
সবুজ পাতা আর ঘন ডালপালার আচ্ছাদনে শোভা পাচ্ছে এক থোকা কাঁচা আম। ছবিটি ৫ মে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নাববিলা গ্রাম থেকে তোলা
ছবি: ইমন ইসলাম
১০ / ১১
নতুন ধানের সুবাস ছড়িয়ে পড়েছে বাতাসে। তালসন, আদমদীঘি, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিলয় কুমার পাল
১১ / ১১
কৃষক সুনিপুণভাবে মই দিয়ে তাঁর জমি ফসল ফলানোর জন্য প্রস্তুত করছেন। শানের হাট, পীরগঞ্জ, রংপুর, ১৩ এপ্রিল
ছবি: মাসুদার রহমান