পাঠকের ছবি

১ / ৯
বর্ষার প্রকৃতিতে সবুজ-সতেজে এ ভরা মাঠে গরুর পাল নিয়ে রাখালেরা বসে আছেন। বড়বিল, পীরগঞ্জ, রংপুর, ২৮ জুন।
ছবি: মাসুদার রহমান
২ / ৯
দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ঘাসগুলোও ফুলে ফুলে সজ্জিত হয়েছে। স্মৃতিসৌধ ও সততা ফোয়ারা, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: আরাফাত আরু
৩ / ৯
রবি মৌসুমের বগুড়ার কাঁচা মরিচের সুখ্যাতি দেশ ছড়িয়ে বিদেশেও রয়েছে। চলতি বছরেও জেলাজুড়ে চাষ হয়েছে কয়েক হাজার হেক্টর জমিতে। অতিবৃষ্টি ও খরার মিশ্র আবহাওয়ার পাশাপাশি কঠোর লকডাউনে ন্যায্যমূল্য প্রাপ্তির বিষয়ে চিন্তিত স্থানীয় চাষিরা। ছবিটি বগুড়ার আদমদীঘি উপজেলার কাশিমালকুড়ি গ্রাম থেকে সম্প্রতি তোলা।
ছবি: তারেক তানভীর
৪ / ৯
প্রভাতে হাওরে বড়শি দিয়ে মাছ ধরায় ব্যস্ত এক দল স্কুলপড়ুয়া শিশু। করোনাকালে স্কুল বন্ধ থাকায় নানা খেলাধুলা ও জীবিকা নির্বাহের কাজে ব্যস্ত খুদে শিক্ষার্থীরা। নেত্রকোনার কলমাকান্দার পেটকীর হাওর থেকে ছবিটি আজ মঙ্গলবার তোলা।
ছবি: মো. মাহাবুবুর রহমান
৫ / ৯
রাখাল বালক ছাগল নিয়ে মাঠে যাচ্ছে। স্লুইসগেট পীরগঞ্জ, রংপুর। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মাসুদার রহমান
৬ / ৯
আকাশে মেঘের ঘনঘটা, বয়ে চলা কালিন্দীর বিস্তীর্ণ জলরাশি। কালিন্দী নদী, কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: আরাফাত আরু
৭ / ৯
থইথই পানিতে নিজের সৌন্দর্য প্রকাশ করছে সুরমা নদী। চারপাশের সতেজ–সবুজ প্রকৃতি সুরমার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। সুরমা নদী, আটগ্রাম, জকিগঞ্জ, সিলেট, ২৮ জুন।
ছবি: মো. আবীর আল নাহিয়ান
৮ / ৯
গণপরিবহন বন্ধ। তবু চাকরি বাঁচানোর জন্য মহাখালীর রেলগেটের সামনে পরিবহনের অপেক্ষায় যাত্রীরা। ছবিটি ২৮ জুন তোলা।
ছবি: শাহাদাত হোসেইন নিশাদ
৯ / ৯
কৃষকের পরিশ্রম ও যত্নের ফসল জালি। ছবিটি ২৪ জুন রংপুরের পীরগঞ্জ উপজেলার ঠাকুর লক্ষ্মীদাসপুর গ্রাম থেকে তোলা।
ছবি: মাসুদার রহমান