খেতে আলু তুলছেন নারী শ্রমিকেরা। আলু তুলতে নারী শ্রমিকদের অংশগ্রহণ বেশি। ছবিটি সম্প্রতি রংপুরের মিঠাপুকুর উপজেলার শটিবাড়ি থেকে তোলাছবি: মাসুদার রহমান
২ / ১২
কী অপরূপ এই প্রকৃতি! নীল আকাশ, গ্রামের ছোট্ট আঁকাবাকা নদী, জেলের মাছ ধরা। গ্রাম মানেই মায়াভরা প্রকৃতি। হালুয়াঘাট, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলাছবি: ইমতিয়াজ হাসান রিফাত
৩ / ১২
নিস্তব্ধ শহর, নিস্তব্ধ রাতের আকাশ। সৌন্দর্যে ঘেরা রাতের আকাশে চাঁদের হাসি। তা দেখে মন যে হয় চরম উদাসী। ছবিটি সম্প্রতি ঢাকার তেজগাঁও এলাকার নাখালপাড়া থেকে তোলাছবি: মু. সায়েম আহমাদ
চৈতালী রুক্ষতায় শুকিয়ে যাচ্ছে নদীজল, চর জেগেছে যমুনার বুকে, তবুও জল করে টলমল। ছবিটি সম্প্রতি যমুনা সেতু থেকে তোলাছবি: বিশাল সাহা
৬ / ১২
কৃষকের মাথায় ঘাসের বোঝা, এক হাতে রান্নার জন্য শুকনো পাতার বস্তা, অন্য হাতে কাস্তে—এ যেন সংগ্রামী কৃষকের প্রতিচ্ছবি। রংপুরের মিঠাপুকুর উপজেলার গিরাই গ্রাম থেকে ছবিটি গত ৩০ মার্চ তোলাছবি: মাসুদার রহমান
৭ / ১২
বর্ষা মৌসুম না এলেও সুরমা নদীতে কয়েক দিন ধরে বর্ষণ ও বৃষ্টিতে ব্যাপক পরিমাণে পানি বাড়ছে। ইতিমধ্যে পানিতে তলিয়ে বোরো ধানসহ কয়েক শত বিঘা ফসলি জমি। পানি বাড়ার সঙ্গে সঙ্গে এই এলাকার নৌকামালিকেরা নতুন নৌকা তৈরি ও আগের পুরাতন নৌকা মেরামতের কাজ শুরু করায় স্থানীয় কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। বর্ষা মৌসুমের কিছুটা আগেই নদীর পানি থই থই করায় নৌকা ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা আগাম প্রস্তুতি নেওয়ায় মিস্ত্রীদের কদর আরও বৃদ্ধি পেয়েছে। সিলেট বিশ্বনাথ উপজেলার এর লামাকাজি থেকে সম্প্রতি তোলাছবি: আহমেদ শাহীন
৮ / ১২
লাল মসজিদ। মসজিদটি রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুরে অবস্থিত। মসজিদ কর্তৃপক্ষ নামের আদলে এর দৃষ্টিনন্দন টাইলস ব্যবহার করে নামটিকে আরও উজ্জল করে তুলে ধরেছেন। ছবিটি সম্প্রতি তোলাছবি: সাইয়াদুর রহমান শাওন
৯ / ১২
কিশোর সন্তান তার মাকে নিয়ে নৌকা বেয়ে কৃষক পিতার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছে। ছবিটি সম্প্রতি রংপুরে পীরগঞ্জ উপজেলার নীল দরিয়া থেকে তোলাছবি: মাসুদার রহমান
১০ / ১২
বোরো ধানখেত। চারদিকে সবুজের সমারোহ। ধানখেতের আইল ধরে হেঁটে চলছে ভ্রমণপিপাসু মানুষ। নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নল্লাপাড়া থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. মাহাবুবুর রহমান
১১ / ১২
খেলার মাঠ নেই। ঘন গাছপালার মধ্যে সামান্যতম জায়গার মধ্যে ক্রিকেট খেলছে শিশুরা। করোনার কারণে স্কুল বন্ধ থাকায়, গৃহবন্দী জীবনকে একটু আনন্দ দিতে এভাবেই ক্রিকেট খেলায় মেতেছে শিশুরা। ছবিটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নাববিলা গ্রাম থেকে সম্প্রতি তোলা হয়েছেছবি: ইমন ইসলাম
১২ / ১২
সূর্যমুখী ফুল সূর্যের আলোতে হাসে। তা দেখে মানুষের মন খুশিতে ভাসে। ছবিটি সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ ব্রিজ এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: আল ইমরান