পর্তুগালে আবারও সরাসরি দূতাবাসের সেবা চালু

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে অনলাইনের পরিবর্তে আগের মতোই সরাসরি নতুন নিজস্ব ভবন থেকে কনস্যুলার সেবা প্রদান করা হবে। সার্ভিস গ্রহণের সময় কাউন্টারে সরাসরি কনস্যুলার ফি জমা দেওয়া যাবে। সেই সঙ্গে নতুন করে সেবা নেওয়ার জন্য দূতাবাসের ব্যাংক হিসাব নম্বরে ফি জমা প্রদান না করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। তবে সরাসরি সেবা নেওয়ার ক্ষেত্রে প্রার্থীকে পর্তুগাল সরকারের চলমান কোভিড-১৯–এর স্বাস্থ্যবিধির আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

করোনা মহামারির জন্য অনেক দিন বন্ধ থাকলেও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে পুরাতন ভবনের পরিবর্তে নতুন ভবনে আবারও এ সেবা চালু করা হলো।


*লেখক: পিএইচডি ফেলো, লিসবন বিশ্ববিদ্যালয়